ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের যুবকের মৃত্যু

সারাদেশ | কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

(৭ মাস আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৯:৪০ অপরাহ্ন

banglahour

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের ফারুক আকন্দ (২৪) নিহত হয়েছেন। গত ছয় মাস আগে সংসারের স্বচ্ছলতা আনার স্বপ্নে সৌদি আরব পাড়ি জমান ফারুক।

স্থানীয় সময় ১৫ সেপ্টেম্বর দুপুরে কাজের ফাঁকে সড়কের পাশে বসা অবস্থায় তিনি একটি দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। ফারুক স্থানীয় একটি বেসরকারি ক্লিনার কোম্পানিতে পরিচ্ছন্নতার কাজ করতেন। সৌদি পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুর্ঘটনার কারণ নিশ্চিত করেছে।

ফারুক আকন্দের পিতা আবু হানিফাও দশ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। মৃত যুবকের পরিবারের বরাতে স্থানীয় সমাজসেবক মাওলানা নাসির উদ্দিন জানান, পরিবারের সকলেই শোকাহত। তিনি দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আবেদন জানান।

মৃত্যুর পরে সৌদি পুলিশ লাশ আইনি প্রক্রিয়া শেষে মক্কার একটি হাসপাতালের হিমাগারে রেখেছে। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দেশে পাঠানো হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯