ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় মহাসড়ক অবরোধ করে ৬ দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা।

(৭ মাস আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৬:৩৫ অপরাহ্ন

banglahour

উপ-সহকারী প্রকৌশলী পদে শতভাগ পদোন্নতি সহ ৬ দফা দাবিতে খুলনায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কারিগরি শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১২টার দিকে নগরীর খালিশপুর বৈকালি মোড়ে এ কর্মসূচি শুরু হয়। এর আগে সকাল সাড়ে ১১টায় খুলনার সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা স্ব-স্ব ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে তারা বৈকালি মোড়ে খুলনা-যশোর মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

আন্দোলনকারীরা উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্র ও বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবির তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার হরণ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ডিপ্লোমা প্রকৌশলীরাও এ কর্মসূচিতে অংশ নেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯