ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

সারাদেশ | কুড়িগ্রাম প্রতিনিধি।

(৭ মাস আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৮:২৬ অপরাহ্ন

banglahour

কুড়িগ্রামে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম কুদরত-এ-খুদা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সমস্যা ও সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। পাশাপাশি উন্নয়ন ও দুর্নীতি দমনে অবাধ তথ্য আদান-প্রদানের উপর জোর দেন।

এ সময় জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,আমি দেশের জন্য, মানুষের জন্য কাজ করি। আমার অফিসে কেউ দুর্নীতির আশ্রয় নিলে তার দায়ভার তাকেই নিতে হবে। অনিয়ম-দুর্নীতির ব্যাপারে কোন আপোষ নাই। আমার কাছে সবার আগে দেশপ্রেম। আমার কোন দুর্নীতি আপনারা পাবেন না—আমি চ্যালেঞ্জ করছি।

তিনি আরও বলেন,সাংবাদিকদের কলমে সমাজের অসঙ্গতি দূর হয়, কিন্তু অসৎ সাংবাদিকতায় সমাজের ক্ষতিও হয়। তাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।

সভায় বক্তব্য দেন সাংবাদিক শফিকুল ইসলাম বাবু, হাসিবুর রহমান হাসিব, ইউনুস আলী, খন্দকার মাহফুজুর রহমান টিউটর, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মওলা সিরাজ, বাদশা সৈকত, ওয়াহেদুজ্জামান তুহিন, রাশিদুল ইসলাম রাশেদ, একরামুল হক সম্রাট, মনোয়ার হোসেন লিটন, তামজিদ হাসান তুরাগ, জাহানুর রহমান খোকন, সুজন মোহন্ত প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জাকির হোসেন, জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯