ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরে নারিকেল পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৮:২৪ অপরাহ্ন

banglahour

ফরিদপুরের ভাঙ্গায় গাছ থেকে নারিকেল পারাকে কেন্দ্র করে কোন্দলে শ্যামল বিশ্বাস নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত শ্যামল এর মা মিনতি বিশ্বাস। আহত মিনতি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাট্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল ওই গ্রামের রাধেশ্বর বিশ্বাসের ছেলে।

জানা যায়, জমিজমা নিয়ে শ্যামল বিশ্বাস ও তার চাচা মিথিলেশ্বর বিশ্বাসের সাথে কোন্দল ছিল। বৃহস্পতিবার বিকেলে বিরোধপূর্ণ জমির সীমানায় থাকা গাছ থেকে নারিকেল পারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় চাচা মিথিলেশ্বর, চাচাতো ভাই বিকাশ বিশ্বাসসহ তাদের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে শ্যামলের উপর চড়াও হয়। এতে শ্যামল ও তার মা মিনতি আহত হলে গুরুতর অবস্থায় তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্যামল বিশ্বাসের মৃত্যু হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জোবায়ের নাদিম জানান, নিহত ব্যক্তির বুকে ও আহত মিনতি বিশ্বাসের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯