ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাকিমপুরে পুকুরে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন

অপরাধ | আনোয়ার হোসেন বুলু,হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(১ বছর আগে) ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৪:৪৯ অপরাহ্ন

banglahour

দিনাজপুরের হাকিমপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মাছচাষী। 
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে হাকিমপুর পৌর এলাকার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মাছচাষী রোহান ইসলামের লিজকৃত পুকুরে এ ঘটনা ঘটে।
রোহান জানান, আজ বৃহস্পতিবার সকালে তিনি পুকুরে গিয়ে দেখতে পায় পানির উপর ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ। 
রোহান আরও জানান , আমি তিন বছর মেয়াদে এই পুকুর লিজ নিয়ে চাষ শুরু করি। পুকুরে কাতলা, সিলভার কাপ, তেলাপিয়াসহ  বিভিন্ন প্রজাতির মাছ ছাড়ি। বাজারে তোলার উপযুক্ত আকার ধারণ করেছিল। কিন্তু হঠাৎ করে কে বা কারা শুক্রবার ভোর রাতে পুকুরে বিষ প্রয়োগ করায় সব মাছ মরে গেছে। এতে আমার  এক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। 
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম