ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিদেশে গিয়া আমার পুতাইন ভুইল্যা গেছে, অহন আমরা হইলাম পর

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

(৭ মাস আগে) ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ২:২১ অপরাহ্ন

banglahour

 নিজেদের রক্ত পানি কইরা পুতাইন(ছেলে)বড় করলাম এহন পিতামাতাকে খাউন(খাবার) দেয়না মনের কষ্টে কথাগুলো বলছিলেন অসহায় এক পিতা সুরুজ মিয়া।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের এক দম্পতির চোখে তখন শুধু দুঃখ আর বেদনার ছাপ। নিজের সন্তানের এমন বদলে যাওয়া যেনো সইতে পারছেনা পিতামাতা চারদিকে শুধু হতাশা আর চিন্তার মধ্যে কাটছিলো দিন।

ভরণপোষণের কেউ না থাকায় চোখেমুখে অন্ধকার নেমে এসেছে পিতামাতার এমনি সময় স্থানীয়দের পরামর্শে প্রশাসনের নিকট আবেদন করেন তারা, আশানুরূপ সাড়াও মিলেছে পরে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেকামারা গ্রামের সুরুজ মিয়া (৭৫) এর প্রবাসে থাকা তিন ছেলের কেউই আর খোঁজ রাখেন না বৃদ্ধ বাবা-মায়ের। অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন ছেলেদের সাথে। বয়সের ভারে ন্যুব্জ দম্পতি জীবনযাপনে হয়ে পড়েন অসহায়। ঘরে থাকা স্বজনরাও বিমুখ। একপর্যায়ে বিদ্যুৎ বিল দিতে না পারায় বিচ্ছিন্ন করে দেওয়া হয় ঘরের বিদ্যুৎ সংযোগ। তীব্র গরমে দুর্বিষহ হয়ে ওঠে জীবন। 

কোথায় যাবেন,কার কাছে বলবেন-এমন দুশ্চিন্তায় দিন কাটছিল তাদের। শেষ ভরসা হিসেবে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ইউএনও। নিজে উপস্থিত হয়ে প্রথমেই ঘরে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা করেন। এরপর প্রবাসী তিন ছেলেকে বাধ্য করেন নিয়মিতভাবে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থ বাবা-মায়ের কাছে পাঠাতে, যাতে তাদের জীবনে আর অনটন না থাকে।

এই নির্দেশ বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব দেওয়া হয় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের ওপর। নিয়মিত খোঁজখবর নেওয়ার কথাও বলা হয়।

জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, ঘটনাটি দুঃখজনক৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে দায়িত্ব দিয়েছেন এ বিষয়ে খেয়াল রাখতে৷ আমি সার্বিক সহযোগিতা করে যাচ্ছি৷

এ সময় ইউএনও মো. মাঈদুল ইসলাম বলেন, ছেলেমেয়েদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। তাহলেই তারা ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। প্রশাসনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। আমি আমার সরকারী দায়িত্বটাই পালন করছি৷ জনগণের জন্য প্রশাসন এটাই বাস্তবায়ন করছি।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯