ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পুজার সময় গুজব রোধে সতর্ক থাকার আহ্বান র‍্যাবের

সারাদেশ | ফরিদপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৭ অপরাহ্ন

banglahour

পুজার সময় গুজবে কান না দিয়ে তথ্য যাচাই ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তা গ্রহণের জন্য মন্দির কমিটিগুলোর প্রতি র‍্যাবের আহ্বান জানানো হয়েছে।

শনিবার বিকেলে ফরিদপুরের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন শেষে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে পুজা উদযাপনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাবও সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি মন্ডপে পোষাকধারী এবং সাদা পোশাকে র‍্যাব সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করবে।

তিনি আরও জানান, ফরিদপুর ও রাজবাড়ী জেলার প্রায় ১২০০ মন্ডপে র‍্যাবের মোবাইল নম্বর দেওয়া হয়েছে, যাতে কেউ গুজব ছড়ালে সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা যায়। গুজব ছড়ানোর চেষ্টা করলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে র‍্যাব কর্মকর্তারা গোয়ালচামট চৌধুরী বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং মন্দির কমিটির সভাপতি ননী কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক অশোক কুমার বিশ্বাসসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম