ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্গাপূজায় পূজারীদের মাঝে খুলনায় মহানবমীতে শফিকুল আলম মনার সম্প্রীতির বার্তা

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা

(১০ মাস আগে) ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৮:১৭ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, এই ভূমিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করেছে। আমাদের বাবা-মায়েরা যেমন একসাথে থেকেছেন, তেমনি আমরাও মিলেমিশে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

বুধবার (০১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ও করেন।

শফিকুল আলম মনা বলেন, বাংলাদেশ আমাদের সবার। এখানে কোনো বিভাজন নেই। ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই আমরা সত্যিকারের শান্তি ও সম্প্রীতির দেশ গড়ে তুলতে পারি।” তিনি উপস্থিত পূজারীদের উদ্দেশ্যে বলেন, “দুর্গোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের সামাজিক বন্ধন ও মিলনের উৎসব। এখানে আমরা একসাথে আনন্দ করি, একসাথে কাজ করি—এই হোক আমাদের অঙ্গীকার।

শুভেচ্ছা ও উপস্থিতি

তিনি হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর অগ্রিম শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন—

মহানগর কৃষক দলের আহবায়ক সজিব তালুকদার

মেশকাত আলী, হাবিবুর রহমান, কাজী শান্টু, মোহাম্মদ লিটন

স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম কিবরিয়া, রায়হান বিন কামাল, এজাজ আহমেদ, রবিউল ইসলাম, বাবু

ও মহানগরের ওয়ার্ড ও থানার নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম