ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাগেরহাটে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজনীতি | অলি রহমান , বাগেরহাট উপজেলা প্রতিনিধি

(১০ মাস আগে) ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৬:৪১ অপরাহ্ন

banglahour

বাগেরহাটে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার দুপুরে জেলা ওলামা দলের সভাপতি শেখ হেমায়েত হোসেনের সভাপতিত্বে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে এই সমাবেশ হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। সমাবেশে আরও বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, তাতী দলের কেন্দ্রীয় কমিটির নেতা  কাজী মনিরুল ইসলাম, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, ওলামা দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।  
বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ইসলামের পক্ষের লোক ছিলেন। তিনি ৪৬ বছর আগে আলেমদের সুসংগঠিত করার জন্য ওলামা দল করেছিলেন। আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে ওলামা দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম