ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজা পরবর্তী মতবিনিময় সভা করেছেন বাগেরহাট-৩ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(১০ মাস আগে) ৪ অক্টোবর ২০২৫, শনিবার, ৩:০২ অপরাহ্ন

banglahour

মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে আজ  পূজা পরবর্তী মতবিনিময় সভা করেছে বিএনপি।  উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বুড়বুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্থানীয় বিএনপি আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা-রামপাল (বাগেরহাট-৩) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ সময় মোংলা-রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় এলে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে আগামী ৫ বছরে সারাদেশে ৩০ কোটি গাছ লাগানো হবে। গাছের চারা উৎপাদন, বিপণন ও রোপনে বহু মানুষের কর্মসংস্থান হবে। তিনি আরো বলেন, আমরা ভৌগোলিকভাবে ভাগ্যবান, আমাদের পাশে রয়েছে বঙ্গোপসাগর, সুন্দরবন, মোংলা বন্দর, ইপিজেড ও বিশাল শিল্পাঞ্চল। প্রযুক্তির অভাবে আমরা আমাদের সমুদ্র সম্পদ অর্জন করতে পারেনি। বিএনপি ক্ষমতায় এলে বিদেশী বিশেষজ্ঞদের সহায়তায় সমুদ্র সম্পদ উত্তোলন করা হবে। আমরা সুন্দরবনকে ঘিরে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম গড়ে তুলতে চাই। আমরা মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবো। যাতে মানুষের কর্মসংস্থান বাড়ে। আমরা সকল ক্ষেত্রে চাই সমতা ও ন্যার্য্যতা। 
এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ও সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন। এছাড়া সভায় বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। 

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম