ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন চান এডভোকেট ফজলুর রহমান শিকদার

রাজনীতি | কিশোরগঞ্জ প্রতিনিধি

(১০ মাস আগে) ৫ অক্টোবর ২০২৫, রবিবার, ৪:৪১ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করেছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক ও সভাপতি এবং মিঠামইন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট ফজলুর রহমান শিকদার।

রবিবার কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দলের মনোনয়ন পাওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, “ত্যাগী, আদর্শবান ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ফজলুর রহমান শিকদারই হাওর এলাকার মানুষের আশা-ভরসার প্রতীক।”

লিখিত বক্তব্যে এডভোকেট ফজলুর রহমান শিকদার বলেন, “কিশোরগঞ্জ-৪ আসনের জনগণ আওয়ামী দুঃশাসনের সময়ে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাবেক রাষ্ট্রপতির পরিবারের সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি ও অত্যাচারে হাওরের মানুষ নিপীড়িত। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে দেশের সর্বত্র গণজাগরণ সৃষ্টি হলেও হাওর রাজনীতিতে তার প্রতিফলন দেখা যায়নি।”

তিনি আরও বলেন, “দুর্বল নেতৃত্ব ও ভুল পদক্ষেপের কারণে এ অঞ্চলের রাজনীতি পিছিয়ে পড়েছে। আগামী নির্বাচনে বিএনপি মনোনয়ন দিলে আমি দলের ঐতিহ্য ও গৌরব বজায় রেখে হাওর অঞ্চলে নতুন রাজনৈতিক জাগরণ সৃষ্টি করতে পারব ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম মীর, এপিপি এডভোকেট আরিফ খান, মিঠামইন উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল আলম শ্যামল, দিদারুল আলম দিদার, পারভেজ আহমেদ বুলবুল, সোহরাব ভুঁইয়া, হারুনুর রশীদ, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ঠাকুর, সহ সাংগঠনিক সম্পাদক ইমন মিয়া, যুবদল নেতা এরশাদুল হক, জাসাসের সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন, এবং উপজেলা ছাত্রদলের সাবেক নেতারা হাবীবুর রহমান ভূঁইয়া ও হাদিউল ইসলাম প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম