সোমবার (৬ অক্টোবর) সকালে তাকে টাকার চেক হস্তান্তর করা হয়,মোংলা উপজেলার জয়মনি গ্রামের গোলাম মোস্তফার পুত্র জেলে সাইফুল জমাদ্দার ২০২৪ সালের ৭ অক্টোবর পশুর নদীতে কাকড়া ধরার সময় কুমিরের আক্রমণে গুরুতর আহত হন। সঙ্গীয় জেলেরা তাকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। দীর্ঘ চিকিৎসার পরে জেলে সাইফুল সুস্থ হয়ে বাড়ী ফেরেন।
পূর্ব সুন্দরবন বন বিভাগের ডিএফও
মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত ব্যক্তির ক্ষতিপূরণ
বিধিমালা ২০২১ অনুসারে ক্ষতিপূরণের এক লক্ষ টাকার একাউন্ট পে চেক জেলে
সাইফুল জমাদ্দার কে দেওয়া হয়েছে। বনবিভাগের পাশ পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশের পর বণ্যপ্রানী দ্বারা আক্রান্ত হলে বন বিভাগ আত্মিক সহায়তা প্রদান করে থাকে। তারই অংশ হিসেবে এই ছেলেকে আত্মিক সহায়তা প্রথম করা হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
