ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

(১ বছর আগে) ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২:১১ অপরাহ্ন

banglahour

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৪১০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীল বীজ ও সার বিতরণ করা হয়েছে।এ প্রণোদনার মধ্যে রয়েছে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।  

মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ে সম্মুখে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক,অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন সানি,কটিয়াদী ব্লকের উপসহকারি মইনুল ইসলামসহ অন্যান্য উপসহকারি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া বলেন, ‘২০২৫-২৬ অর্থবছরে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌর এলাকার ৪১০ জন কৃষক এ সহায়তা পাচ্ছেন।

 

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম