ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার ৮ দিন পর বাড়ি ফিরেছেন সুরক্ষিত অবস্থায়।

সারাদেশ | মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রতিনিধি

(১ বছর আগে) ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩:২৬ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীঃমৎস্য বন্দর মহিপুরের ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার ৮ দিন পর বাড়ি ফিরেছেন সুরক্ষিত অবস্থায়।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন বলে নিশ্চিত করেছেন নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের বড় ভাই মুস্তাকিন বিশ্বাস।

নিখোঁজ জেলে মিলন বিশ্বাস জানান, হঠাৎ বড় বড় ঢেউয়ের তোড়ে আমাদের ট্রলারটি স্রোতে ভেসে সুন্দরবন এলাকায় চলে যায়। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় আমরা সেখানে নোঙর করে থাকি। দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে একটি তীরে গিয়ে ইঞ্জিন মেরামত করে গতকাল বাড়ি ফিরে আসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ভোরে ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলে ঘাট থেকে লাল রঙের একটি ফাইবার নৌকা নিয়ে পাঁচ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সর্বশেষ তাদের সঙ্গে যোগাযোগ হয় ১ অক্টোবর। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন।

নিখোঁজদের মধ্যে ছিলেন—মিলন বিশ্বাস, সুমন হাওলাদার, বাবুল মাঝি, মনির সিকদার ও রুবেল হাওলাদার।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ২৮ সেপ্টেম্বর সমুদ্রে গিয়ে ঝড়ের কবলে পড়ে পাঁচ জেলে নিখোঁজ হন। পরে তাদের পরিবার মহিপুর থানায় জিডি করে। গতকাল তারা বাড়ি ফিরেছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝড়ের তোড়ে তারা ভেসে সুন্দরবন এলাকায় চলে গিয়েছিলেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম