‘সংগ্রামের পথ পেরিয়ে যারা আরো হয়ে জ্বলে-সম্মান আজ তাদের তরে’ এ প্রতিপাদ্যে ময়মনসিংহে সামাজিক উন্নয়নে অবদানের জন্য ৬ জনকে সফল নারী সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আজ (মঙ্গলবার) সকালে নগরীর শম্ভুগঞ্জের রঘুরামপুরে বেসরকারি সংস্থা সোসাল এসোসিয়েশন ফর রুলাল এডভান্সমেন্ট-সারা ও ডিয়াকোনিয়া বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাজু আহমেদ।
অনুষ্ঠানে তুষার দাড়িং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহম্মদ, লেতুমন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পাসহ অন্যরা।
পরে প্রধান অতিথিরা সামাজিক উন্নয়ন, সমাজ সেবা ও বাইসাইকেল রাইডার ৬জন তরুনীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
