ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিশ্বনাথে বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(১০ মাস আগে) ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১১:৪৮ অপরাহ্ন

banglahour

সিলেটের বিশ্বনাথ পৌর সদরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তাহসীনা রুশদী লুনা ও মো. হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাসিয়া ব্রিজের দু’পারে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়।

এর আগে সন্ধ্যায় দৌলতপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও মনোনয়নপ্রত্যাশী মো. হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে বিকেল থেকেই স্থানীয় ইলিয়াসপন্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সমাবেশ শেষে রাত সাড়ে ৯টার দিকে হুমায়ুনপন্থীরা বিশ্বনাথ উপজেলা সদরে মিছিল বের করলে লুনাপন্থী নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। রাত সাড়ে ১১টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি। এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।”

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম