ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই ছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য ---ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু,বাগেরহাট জেলা প্রতিনিধি

(১০ মাস আগে) ১১ অক্টোবর ২০২৫, শনিবার, ৬:৩৭ অপরাহ্ন

banglahour

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ বলেছেন, গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই ছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সেই মাহেন্দ্রক্ষণ আমাদের দ্বারপ্রান্তে। সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যাবে তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দেবে। এর কোন ব্যাবধ্যায় ঘটবে না।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সার্বিক জনগণের পক্ষ থেকে এ আয়োজন করা  তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। আমরা তার সুস্থতা কামনা করছি। একই সঙ্গে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

সবুজ আরো বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশবাসী ঐক্যবদ্ধ ।

তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে তরুণদের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান প্রজন্মই পারে জাতিকে নতুন দিশা দিতে। আমরা বিশ্বাস করি, জনগণের শক্তিই পরিবর্তনের আসল চালিকা শক্তি।”

খাবার বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। তারা শহীদদের স্মরণে দোয়া করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম