ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে বিএনপি'র কেন্দ্রীয় নেতা আলমগীরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

রাজনীতি | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১০ মাস আগে) ১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ৪:৫২ অপরাহ্ন

banglahour

জেলায় আজ বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন এর উদ্যোগে  এবং আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎আজ সোমবার(১৩ অক্টোবর)  সকালে স্থানীয় গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় শহরের সিও  অফিস সংলগ্ন ভাই ভাই মঞ্জিলে দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।

‎আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও বিএনপি'র জাতীয়  নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা  পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষ।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

‎প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হবে।

‎অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবসেবার কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ, করোনা সময়ে সহায়তা ও শিক্ষা খাতে অবদান রাখাসহ নানা মানবিক কার্যক্রম আমরা করে থাকি। এই প্রতিষ্ঠানটি আমাদের পারিবারিক অর্থায়নে পরিচালিত হয়। আমার বাবা আলহাজ্ব আব্দুস সোবহান তালুকদার আজীবন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

‎দিনব্যাপী এই ক্যাম্পে ২ শতাধিক রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশনের সুবিধা গ্রহণ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম