ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে সিপিডিআরের বিশেষ ওয়েবিনার

বিশ্ব | স্টাফ রিপোর্টার।

(৭ মাস আগে) ১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ১২:২৪ পূর্বাহ্ন

banglahour

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে সেন্টার ফর পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ (সিপিডিআর)-এর উদ্যোগে আজ শনিবার সকাল ১০টায় জুম অনলাইনে এক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
এ বছরের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে Access to Services: Mental Health in Catastrophes and Emergencies।
বাংলাদেশে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পক্ষ থেকে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়— বিপর্যয় কিংবা জরুরি অবস্থায়, মানসিক স্বাস্থ্যসেবা যেন পাওয়া যায়।ওয়েবিনারের সঞ্চালনায় ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং সিপিডিআর-এর নির্বাহী পরিচালক (অবৈতনিক) ড. আবুল হোসেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক, নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পরিচালক এবং বিশিষ্ট চিকিৎসা মনোবিজ্ঞানী অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী।

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন
কানাডার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ উর্মী রহমান,
অস্ট্রেলিয়ার টরেন্স ইউনিভার্সিটির শিক্ষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আবদুল কাদির,
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টারের সাবেক প্রধান ও চিকিৎসা মনোবিজ্ঞানী ইসমত জাহান,
অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির পিএইচডি ফেলো রোখসানা আখতার,
যুক্তরাষ্ট্রের অস্টিনের রেজিস্টার্ড হেলথ টেকনিশিয়ান আনিতা সাহা,
এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. নজরুল ইসলাম।
ওয়েবিনারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক অংশগ্রহণকারী যুক্ত হন।

সূচনা বক্তব্যে ড. আবুল হোসেন বলেন,২০১৮-১৯ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের প্রায় ১৮.৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এবং ১২.৬ শতাংশ শিশু-কিশোর কোনো না কোনোভাবে মানসিক রোগে ভুগছেন। এই বিপুল জনগোষ্ঠীর সেবার জন্য সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।

অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী বলেন,সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ছাত্র-শিক্ষকদের মানসিক সহায়তায় একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ উদ্যোগকে স্থায়ী কাঠামো হিসেবে জেলা পর্যায়ে সম্প্রসারণ করা হলে দেশের মানসিক স্বাস্থ্যসেবা আরও কার্যকর হবে।

ওয়েবিনারে আলোচকরা মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করেন
১️.মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও নেতিবাচক ধারণা দূর করা
২️.সরকারি-বেসরকারি মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্যভান্ডার তৈরি
৩️.সফল প্রকল্প ও উত্তম চর্চাগুলোর সম্প্রসারণ
৪️.দুর্যোগ ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য জাতীয় ও স্থানীয় পর্যায়ে টাস্কফোর্স গঠন;
৫️.অফলাইন, অনলাইন ও মোবাইল টিমের মাধ্যমে সমন্বিত সেবা প্রদানের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) ও গাইডলাইন তৈরি
৬️.এবং মানসিক স্বাস্থ্যসেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ প্রকল্প গ্রহণের প্রস্তাব। ওয়েবিনার শেষে অংশগ্রহণকারীরা একমত হন যে  মানসিক স্বাস্থ্য এখন জাতীয় অগ্রাধিকারের বিষয়, এবং বিপর্যয় বা জরুরি পরিস্থিতিতে তা নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯