ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আকাশপথে চীনের নতুন বিপ্লব! তাদের তৈরি বিদ্যুৎচালিত বিমান বদলে দিতে পারে স্বল্প দূরত্বের বিমান চলাচলের ভবিষ্যৎ

বিশ্ব | ডেস্ক রিপোর্ট।

(২০ ঘন্টা আগে) ১৬ নভেম্বর ২০২৬, সোমবার, ৯:১১ পূর্বাহ্ন

banglahour

চীন তাদের তৈরি সম্পূর্ণ বিদ্যুৎচালিত উড়োজাহাজ COMAC CE-25A-এর পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে। বিমানটি ১৯ জন যাত্রী বহনের লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। এর গতি ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার এবং একবার চার্জে সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দেওয়ার সক্ষমতা রয়েছে।

চীন যদি সব পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা অনুমোদন শেষে বিমানটি বাণিজ্যিকভাবে বিভিন্ন দেশে রপ্তানি করে এবং বাংলাদেশও এই বিমান কিনতে আগ্রহী হয়, তাহলে আমাদের অভ্যন্তরীণ বিমান চলাচলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিমানভ্রমণ হয়ে উঠতে পারে আরও সাশ্রয়ী ও সহজলভ্য।

ঢাকা থেকে সিলেট, যশোর, বরিশাল, রাজশাহী কিংবা সৈয়দপুরের মতো স্বল্প দূরত্বের রুটে, যেখানে ফ্লাইটের সময় মাত্র ৩০ মিনিট থেকে এক ঘণ্টা, সেখানে এ ধরনের ছোট বিদ্যুৎচালিত বিমান হতে পারে অত্যন্ত জনপ্রিয়।

প্রযুক্তির অগ্রগতি সত্যিই বিস্ময়কর! আজ যা পরীক্ষামূলক, আগামী দিনে সেটিই হয়ে উঠতে পারে আমাদের দৈনন্দিন জীবনের অংশ। বৈদ্যুতিক গাড়ি তারই এক উদাহরণ।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম