ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২:২৮ অপরাহ্ন

banglahour

‘হাত ধোয়ার নায়ক হোন’ এ শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা: প্রতিক সেন, রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কলিম উল্লাহ,  রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদ মো: কামাল উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতি বছর এই দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো নিয়মিত হাত ধোয়া ও সকল কাজে নিরাপদ পানি ব্যবহার এবং পানিবাহিত রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা। নিরাপদ ও বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার এবং পরিস্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকার অন্যতম শর্ত। ৮০ শতাংশ রোগ মানুষের হাতের কারণে হয়। এজন্য ভালভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সকলকে।
আলোচনা সভার আগে একটি র‌্যালি অনুষ্ঠিত হয় এবং জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে হাত ধোয়া নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে  সচেতনতামূলক কার্যক্রম উপস্থাপন করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম