ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গর্তের পানিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

সারাদেশ | এম এ হালিম,ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ২ নভেম্বর ২০২৫, রবিবার, ২:৫১ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কুলিয়ারচরের পৌরশহরের বড়খারচরে গর্তের ময়লা পানিতে পড়ে ফরহাদ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে  বড়খারচর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফরহাদ মোঃ ফয়সাল মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে  শিশু ফরহাদকে পাশে রেখেই রান্নার জন্য সবজি কাটায় ব্যস্ত ছিলেন মা।  তৎক্ষনাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের গোসলের জন্য গর্তের ময়লা পানিতে উল্টো  অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

খবর পেয়ে শিশুটির খোঁজখবর নেন ইউএনও মোঃ ইয়াসিন খন্দকার। তিনি শিশুটির পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে সান্ত্বনা জানান।

এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম   জানান, ঘটনাটি একটি দুঃখজনক দুর্ঘটনা।  এ ঘটনায়  একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম