ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বেতবুনিয়ায় কঠিন চীবর দান উৎসব শেষে বাড়ী ফেরা হলো না পাইসি থোয়াই মারমার

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২ নভেম্বর ২০২৫, রবিবার, ৬:১৮ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব থেকে বাড়ী ফেরার সময় মোটর সাইকেল ও কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় মোটর সাইকেল চালকের স্ত্রী, পুত্র, কন্যাসহ তিন জন আহত হয়েছে। নিহত পাইসি থোয়াই মার্মা (৩২) বেতবুনিয়া পূর্ব মনাই পাড়া এলাকার সুইচা অং মার্মার ছেলে এবং কাশখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।
রবিবার (২ নভেম্বর) দুপুর পৌনে ২টায় বেতবুনিয়ার পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব শেষ করে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটর সাইকেলকে চাপা দেয়। এতে পাইসি থোয়াই মার্মা (৩২) মোটর সাইকেল থেকে রাস্তার উপর চিটকে পড়ে মাথা থেতলে যায়। মুমূর্ষ অবস্থায় পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তি রাউজানের জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন। 
মোটর সাইকেলে থাকা তার স্ত্রী ও পুত্র, কন্যাসহ তিনজন আহত হয়। তাদেরকে জেকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। স্ত্রী সন্তানদের নিয়ে কঠিন চীবর দান উৎসব শেষে বাড়ী ফেরার সময় মর্মান্তিক এই দূর্ঘটনায় পাইসি থোয়াই মার্মার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন কাভার্ডভ্যান জব্ধ করা হয়েছে এবং চালক আব্দুর রহিম (৩৮) কে আটক করা হয়েছে। এ ব্যাপারে কাউখালী থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম