ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যুবলীগ নেতা মামুনের শেষ ভরসা স্থল কৃষকদল নেতা শহীদ?

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ মাস আগে) ৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১১:৩৬ পূর্বাহ্ন

banglahour

"জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার বিপক্ষে গিয়ে লাঠি ও হেলমেট নিয়ে মাঠে থাকা মিরপুরের যুবলীগ নেতা মামুনের শেষ ভরসা স্থল যেন মিরপুর থানা কৃষকদলের আহবায়ক মো: শহীদ" এমন অভিযোগ খোদ কৃষক দলের নেতাকর্মীদের ।

সাংবাদিকদের হাতে আসা বেশ কিছু ছবিতে দেখা যায় যুবলীগের শীর্ষ নেতাদের সাথে সখ্যতা ছিল মামুনের।এছাড়াও ৫ ই আগস্ট এর আগে মামুন সরাসরি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল।

তবে জুলাই-আগস্ট আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর খোলস বদলাতে মরিয়া হয়েছেন যুবলীগ নেতা মামুন।

অভিযোগ রয়েছে মিরপুর থানাধীন ৭নং ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক ইব্রাহিম ও সদস্য সচিব হারুন এর মাধ্যমে কনভেন্স করে যুবলীগ নেতা মামুন কৃষকদলে পাড়ি জমাচ্ছে এমনকি কমিটিতে ঢোকারও পায়তারা করছে।


এতে কৃষকদলের ত্যাগী নেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছে এতদিন আমরা রাজপথে ছিলাম, অথচ আজকে আওয়ামী লীগের দোসররা টাকার বিনিময়ে সব ম্যানেজ করে বিএনপি তথা কৃষকদলে ভিড়ছে। আমরা দলের হাই কমান্ডের কাছে অনুরোধ করব টাকার বিনিময় কোন আওয়ামী লীগের দোসরদের যেন দলে না ভিড়ানো হয়।

মিরপুর থানা কৃষকদলের একাধিক নেতা অভিযোগ করে আরো বলেন, বিএনপি'র অন্য কোন অঙ্গ সহযোগী সংগঠনের সাথে যুবলীগ নেতা মামুন মিশতে না পারায় কৃষকদলে ভিড়ছে। এখন দেখা যায় যুবলীগ নেতা মামুনের শেষ ভরসা স্থল যেন মিরপুর থানা কৃষক দলের আহ্বায়ক মো: শহীদ। বিভিন্ন প্রোগ্রামে মিরপুর থানা কৃষকদলের আহবায়কের সাথে যুবলীগ নেতা মামুনকে দেখা যায়।

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেন, জুলাই আগস্ট আন্দোলনে লাঠি হেলমেট হাতে আমাদের দমন করেছে যারা তাদের থাকার কথা কারাগারে, অথচ তাদের দেখছি এখন কৃষকদলের বড় নেতাদের সাথে ছবি। আমরা বিএনপির কাছে প্রত্যাশা করব জুলাই আগস্ট এ তান্ডব চালানো কেউই যেন বিএনপির সাথে মিশতে না পারে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

ঢাকা মহানগর উওর কৃষক দলের এক নেতা জানান, কোন হাইব্রিড বা আওয়ামী লীগের দোসরদের কৃষক দলে রাখা হবে না। যদি কেউ চেষ্টা করে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মিরপুর থানা কৃষকদলের আহ্বায়ক কে ফোন দিলে বক্তব্য পাওয়া যায়নি।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com