ঢাকা, ২৪ মে ২০২৬, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ৩ উপজাতি শ্রমিক নিহত

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ৮:৫৫ অপরাহ্ন

banglahour

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ জন চাকমা শ্রমীক নিহত হয়েছেন। 
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, সীমান্তের কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর এলাকায় তিনজন আহত হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর আড়াইটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নিহতরা হলেন-লেয়ারা (৪১), পিতা: সুনইয়ং চাকমা; অংকেমং (৫০), পিতা: মৃত নিওমং চাকমা এবং চিংকা অং (৪০), পিতা: অইমং চাকমা। তাদের সবার বাড়ি ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামে।

স্থানীয়দের ধারণা, সীমান্তে সে দেশের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির পুঁতে রাখা শক্তিশালী এ স্থলমাইনের বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নিহতরা ওই এলাকায় কলাবাগানে কাজ করতে গেলে এ দুর্ঘটনার শিকার হয়। অপর একটি সূত্রে জানান চোরাই পণ্য পাচার কাজে জড়িত তারা। ওই দিন মাদকদ্রব্য আতে গিয়ে এ ঘটনার কবলে পড়ে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি বিষয়টি নিশ্চিত করে   জানিয়েছেন সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় লাশ পৌঁছাতে দেরি হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে। তাবে ঘটনা স্থলে  বিজিবি, চৌকিদারসহ স্থানীয়রা আছেন।

এ ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সীমান্তসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

এদিকে, ঘটনার পর বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও বিস্তারিত তথ্য সংগ্রহসহ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯