ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবনে হরিণ শিকারীদের হামলায় বন কর্মকর্তা আহত, গ্রেপ্তার -৩

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ৩ নভেম্বর ২০২৫, সোমবার, ৯:৪১ অপরাহ্ন

banglahour

হরিণ শিকারী ধরতে গিয়ে হামলা শিকার হয়েছেন সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব। সোমবার (৩ নভেমম্বর) দুপুরে কচিখালী দুবলার আলোরকোল এলাকার ডিমের চরে এই হামলার ঘটনা ঘটে।  তাকে দুবলার চর শুঁটকি পল্লীর অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ৩ শিকারীকে গ্রেপ্তার করেছে বনবিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট সদর থানার সুগন্ধি গ্রামের রাফি হাসান (২৬) এবং রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের শাহিদ মল্লিক (২৮) ও ঝালবাড়ি গ্রামের আলামিন আকুঞ্জি (২৭)।


আহত বন কর্মকর্তা রানা দেব জানান, সোমবার থেকে দুবলার চরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী রাস উৎসব শুরু হয়েছে। এই রাস উৎসবে তীর্থযাত্রীর ছদ্মবেশে বনে প্রবেশ করে হরিণ শিকারে লিপ্ত হয় শিকারীরা। এমন খবর পেয়ে দুপুর দেড়টার দিকে কয়েকজন বনরক্ষী নিয়ে ডিমের চরে শিকারীদের ধরতে অভিযান শুরু করে। এসময় বনরক্ষীদের দেখে শিকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে একজনকে তারা ধরে ফেলেন। পরে দলের অন্যরা সংঘবদ্ধ হয়ে বনরক্ষীদের ওপর হামলা চালিয় এবং আটককৃতকে  ছিনিয়ে  নিয়ে যায়। শিকারীদের হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন।

 

দুবলার চরের অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এসিএফ রানা দেব শরীরের অভ্যন্তরে মারাত্ম আঘাত প্রাপ্ত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, এসিএফ রানা দেব এর ওপর হামলাকারী তিন শিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শিকার কাজে ব্যবহৃত নৌযান উদ্ধার এবং হামলাকারীদের ধরতে বনে অভিযান চলমান রয়েছে। এছাড়া রাস উৎসব ঘিরে সুন্দরবনে হরিণ শিকাররোধে কঠোর বন বিভাগের পাশাশি আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এসময়  শিকারীদের পেতে রাখা ১৮টি হরিণ ধরা ফঁদ উদ্ধার করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম