ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় গ্রীণ ফুড ও নূর এন্টারপ্রাইজের মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১০ মাস আগে) ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭:৩০ অপরাহ্ন

banglahour

 চুয়াডাঙ্গা শহরের মাঝেরপাড়ায় অগ্নি নির্বাপক লাইসেন্স নবায়ন না থাকা কারণে নূর এন্টারপ্রাইজ এবং পণ্য মোড়কীকরণ নীতিমালা লংঘণ, বেকারী পণ্য উৎপাদন এবং সংরক্ষণ যথাযথভাবে না করায় কলেজপাড়ায় অবস্থিত  গ্রীণ ফুডের বেকারি পণ্য তৈরি কারখানার মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃপক্ষ এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মঙ্গলবার ( ৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরে এ তদারকি পরিচালিত হয়।   
নিত্য প্রয়োজনীয় জ্বালানী গ্যাস তদারকির সময় অগ্নি নির্বাপক লাইসেন্স নবায়ন না থাকার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় নূর এন্টারপ্রাইজের মালিক আবুল কাসেমকে ১৫ হাজার টাকা জরিমানা ও পণ্য মোড়কীকরণ নীতিমালা লংঘণ,বেকারী পণ্য উৎপাদন এবং সংরক্ষণ যথাযথভাবে না করায় গ্রীণ ফুডের মালিক নাসির আহাদ জোয়ার্দ্দারকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩  ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিককে ত্রুটিসমূহ দ্রুত সংশোধন করা জন্য নির্দেশনা দেয়া হয়।
তদারকি কাজে সহযোগীতায় ছিলেন পরিবেশ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের জ্যেষ্ঠ কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস,পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান,ক্যাব সদস্য রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম