ঢাকা, ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জীবনের সর্বস্ব দিয়েও দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত জামালপুর গড়তে চান এডভোকেট ওয়ারেছ আলী মামুন

রাজনীতি | আলী আকবর জামালপুর প্রতিনিধি

(৯ মাস আগে) ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৩:২৯ অপরাহ্ন

banglahour

জীবনের সর্বস্ব দিয়ে হলেও ​দুর্নীতি, মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত জামালপুর গড়তে  চান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

তিনি গতকাল বিকেলে জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গনে নির্বাচনী পথ সভায় এসব কথা বলেন।

এর আগে তিনি ঢাকা থেকে জামালপুর ফেরার সময় ঘোড়াধাপ, ভারুয়াখালী, গোপালপুর, লাহীড়িকান্দা, নান্দিনা, শরিফপুর, তমালতলা চত্বরসহ অন্তত ৩০ টি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। এসব সভায় তিনি ধানের শীষে ভোট প্রার্থণা করেন।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন সহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি এবং দলের অঙ্গ সংগঠনের কায়েক হাজার নেতা-কর্মী তার সাথে ছিলেন। 
ঢাকা থেকে জামালপুর ফেরার সময় মহা সড়কের দুইপাশে বিএনপির নেতা-কর্মী-সমর্থক ছাড়াও হাজার হাজার ভোটার হাত উচিয়ে ওয়ারেছ আলী মামুনকে সমর্থন জানিয়ে উচ্ছাস প্রকাশ করেন।


 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম