ঢাকা, ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুক্তিভিত্তিক বিয়ের বিষয়ে মুখ খুললেন প্রভা

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ দিন আগে) ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ৭:৪৭ অপরাহ্ন

banglahour

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। প্রভা ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন এমন দাবিও করা হয়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ও মানসিকভাবে ভেঙে পড়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি দাবি করেন, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তৃতীয় বিয়ের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রভা।

প্রভা লিখেছেন, ‘আমি আবার বিয়ে করিনি! আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমার সম্পর্কে যে কথাগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি লিখেন, প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের লেখার শক্তি আছে। একই কলম কাউকে ভয়ংকর মানুষ হিসেবে, আবার কাউকে চমৎকার মানুষ হিসেবে তুলে ধরতে পারে। এই শক্তির সাথে দায়িত্বও আসে।

তাই কারো ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কথা প্রকাশ করার আগে, অনুগ্রহ করে তথ্য যাচাই করুন। অনুগ্রহ করে বিশ্বাসযোগ্য প্রমাণ দিন। অনুগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলুন।

ভক্তদের উদ্দেশ্যে প্রভা লিখেন, আমার ভক্তদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যেকোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য সর্বদা আমার ফেসবুকের মাধ্যমে আপনাদের জানানো হবে। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম