বরিশালের হিজলা উপজেলায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল দশটায় উপজেলার খুন্না বাজার মন্টু স্মৃতি সংসদ থেকে এক বিশাল রেলী নিয়ে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করেন। পরে উপজেলা সদরে রেলীটি শেষ করে পথসভা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপজেলার ৬টি ইউনিয়নের নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে মন্টু স্মৃতি সংসদের সামনে জড়ো হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন দপ্তরীর নেতৃত্বে সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলার সদস্য আলী আহম্মেদ হাওলাদার, আফসার উদ্দিন হাওলাদার,উপজেলা যুবদলের সদস্য সচিব আমির হোসেন বাঘা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদার, সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট, উপজেলা মহিলা দলের সভাপতি নাসরিন খানম সহ বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীরা। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পথসভায় বক্তরা বলেন হিজলা মেহেন্দিগঞ্জ আসনের গণমানুষের নেতা জনাব রাজিব আহসান কে তারেক রহমান পাঠিয়েছে।তাই হিজলা মেহেন্দিগঞ্জ আসনের দলীয় নেতাকর্মীদের মাঝে কোনো গ্রুপিং নেই।সবাই এক কাতারে শামিল হয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিজলা বাসী রাজিব আহসান কে বিপুল ভোটে বিজয়ী করে এই আসন তারেক রহমান কে উপহার হিসেবে দিব। এখন থেকে জনগণের সমর্থনে নেতাকর্মীরা জনগণের কাছে পৌঁছে যাবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
