ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আওয়ামীলীগ বিগত পনের-ষোল বছরে ইসলামকে নির্মুল করতে চেয়েছিল

রাজনীতি | ঠাকুরগাঁও প্রতিনিধি

(৬ মাস আগে) ৮ নভেম্বর ২০২৫, শনিবার, ৪:৩৫ অপরাহ্ন

banglahour

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ছাত্রশিবিরের ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন নামমাত্র মুসলমান হয়েছিল কিন্তু আলেমদের পক্ষে, ইসলামের পক্ষে কাজ করেনি, বরঞ্চ উল্টোটা করেছে। বিগত পনের-ষোল বছরে বাংলাদেশ থেকে ইসলামকে নির্মুল করে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এদেশের আলেম-ওলামাদের উপর নিযাতন চালিয়েছিল।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও -১ আসনের আয়োজনে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠে এক উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন ২০২৩ সালের ৫ই মে শাপলা চত্বরে আলো বন্ধ করে গভীর অন্ধকারে নির্বিচারে গুলি করে হাজার হাজার আলেম-ওলামাদের শহীদ করেছিল। আমরা দীর্ঘ ১৬ বছরে দেখেছি, আমাদের আলেমরা স্বাধীন ভাবে কথা বলতে পারেনি, মসজিদ গুলোতে স্বাধীন ভাবে খুদবা দিতে পারেনি। তাদেরকে নিকৃষ্ট কথা বলবার জন্য বাধ্য করেছিল। কোরআন রাখার অপরাধে, হাসিস রাখার অপরাধে গ্রেফতার করে জঙ্গী নাটক সাজিয়ে বছরের পর বছর জেলখানায় পাঠানো হয়েছিল। 
জামায়াত নেতা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশ থেকে ঘুষ, দূর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজী বন্ধ হবে শরিয়া আইন বাস্তবায়ন করা হবে। তিনি বলেন মাওলানা মতিউর রহমান নিজামী দুইটা মন্ত্রণালয় পরিচালানা করেছিলেন এবং আলী আহসান মুজাহিদ একটা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। আজও পর্যন্ত সেই মন্ত্রণালয় গুলোকে সকলে স্মরণ করে। অনেক অনুসন্ধান করেও ১ টাকার ঘুষ দূর্নীতি বের করতে পারেনি।
তিনি আরও বলেন আগামীদিনে যদি আলেমদের হাতে যদি দেশ পরিচালনা করতে পারি, সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বের হাতে দেশ তুলে দিতে পারি তাহলে এদেশটি সোনার বাংলাদেশে পরিনত হবে। 
তিনি বলেন আমাদের প্রিয় জেলা ঠাকুরগাঁও, এখানে যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন তারা বলেন আমরা ইসলামী অনুশাসন চাই না। যারা ইসলামী অনুশাসন চায় না, তারা ইসলাম মানে কি না এটা সন্দেহ হয়। একজন মুসলিম হয়ে কিভাবে বলতে পারে আমি ইসলামী অনুশাসন চাই না। আমি শরিয়া আইন চাই না। যারা শরিয়া আইন চায় না, তারা ইসলাম বিদ্বেশী, ইসলামের শত্রæ। আগামী দিনে আর জুলুম নির্যাতন সইতে চাই না, ঘুরে দাঁড়াতে চাই। আগামী দিনে যদি পরিবর্তন আনতে হয়, তাহলে জামায়াতে ইসলামীকে দিয়েই সম্ভব।
অধ্যক্ষ কফিল উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সভাপতি শামীম সাঈদী, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জেলা সেক্রেটারী মোহাম্মদ আলমগীরসহ অনেকে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯