ইসলামী দল ক্ষমতায় এলে সাধারণ মানুষের বিগত দেড় যুগের অপূর্ণ প্রত্যাশা পূরণ হবে। ইসলামী দলগুলো চাঁদাবাজী, দখলবাজী, টেন্ডারবাজী করে না, বরং জুলুম নির্যাতনের বিপক্ষে ন্যায় ইনফাস ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে। স্বৈরাচারের পতনের পর অন্যান্য রাজনৈতিক দলের নীতি আদর্শ মানুষ দেখেছে তাই সমাজে ন্যায় প্রতিষ্ঠায় ইসলামী দলগুলোর বিকল্প নাই, সেটি আজ প্রমানীত হয়েছে। ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র বিনির্মানে ইসলামী দলগুলোকে ভোট দিয়ে জয়ী করতে সকলকে আন্তরিক হতে হবে।
শনিবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী এক জনসভায় ফরিদপুর-৪ আসনে রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিস সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা এসব কথা বলেন।
ভাঙ্গা উপজেলার দক্ষিণ চরচান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বাংলাদেশে খেলাফত মজলিস চান্দ্রা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা ইমরান হুসাইন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস এর ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি মুফতি মাহমুদুল হাসান ফায়েক, মাওলানা মিজানুর রহমান ফরিদী, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের আইয়ুবী, ভাঙ্গা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা সেলিম, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়া প্রমুখ।
জনসভায় খন্ড খন্ড মিছিলসহ বিভিন্ন স্থান থেকে নানা শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
