ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রভাব পড়েনি। যান চলাচল স্বাভাবিক

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১১ মাস আগে) ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৮:০০ অপরাহ্ন

banglahour

 ভৈরবে আওয়ামী লীগের ডাকা  লকডাউনের প্রভাব পড়েনি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।  আজ সকাল থেকে পৌর বাস টামর্মিনাল  থেকে দুরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে । তাছাড়া ট্রেন চলাচল ও স্বাভাবিক রয়েছে । দোকানপাট, ব্যাংক,বীমা স্কুল  কলেজ খোলা রয়েছে । তবে সকালে ভৈরব - ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে আকবর নগর  বাসষ্ট্যান্ডে সড়কে আগুন জ্বালিয়ে  ব্যারিকেড দেয়ার চেষ্টা করলে জনতা কবির মিয়া  নামে ১ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে । নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সড়কে  মহাসড়কে  পুলিশ  ও র্যাবের টহল  জোরদার করা হয়েছে । এ বিষয়ে ভৈরব থানার এসআই এমদাদ কবির জানান নাশকতা এড়াতে সড়কে, মহাসড়কে পুলিশ টহল  জোরদার করা হয়েছে । তাছাড়া মহাসড়কের আকবর নগরে আগুন দেয়ার সময় জনতা কবির মিয়া  নামে ১ যুবককে আটক  করে  পুলিশে সোপর্দ করেছে । এছাড়া ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাইদ আহমেদ জানান,ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে রেলপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম