ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ; দায়িত্বে অবহেলায় দুই পুলিশ সদস্য ক্লোজড।

সারাদেশ | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি।

(৯ মাস আগে) ১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ৫:০৮ অপরাহ্ন

banglahour

পিরোজপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে।এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলের কারণে দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতের কোনো এক সময় দাহ্য পদার্থ ব্যবহার করে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ  ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, ঘটনাস্থলের নিরাপত্তা দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে অবহেলার কারণে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।

এ ঘটনার পরে ঘটনাস্থলে জড়ো হয় বিএনপি, জামায়াত, ছাত্র-জনতা  সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম