ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরের ভাঙ্গা থানা ভাঙচুর মামলায় ২২ জন আটক

সারাদেশ | ফরিদপুর প্রতিনিধি

(১১ মাস আগে) ১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ৫:১২ অপরাহ্ন

banglahour

ফরিদপুরের ভাঙ্গায় থানা ভাঙচুরের মামলায় ২২ জনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার দুপুরে  আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদেরকে ভাঙ্গা থানা, ভাঙ্গা  হাইওয়ে থানা, ভাঙ্গা উপজেলা পরিষদ, ভাঙ্গা  উপজেলা নির্বাচন অফিস ভাঙচুর মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে ভাঙ্গা থানা সূত্রে জানা যায়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার দুই ব্যক্তি রয়েছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গত ১৫ সেপ্টেম্বর নির্বাচনী সীমানা নির্ধারণ নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে ভাঙ্গা থানাসহ একাধিক সরকারি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ভাঙ্গা থানায় ৪ টি মামলা হয়।  এ মামলার আসামী হিসেবে পুলিশ গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল থেকে শনিবার (১৫ নভেম্বর)  সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর -৪ (ভাঙ্গা -সদরপুর -চরভদ্রাসন) আসন থেকে কেটে ফরিদপুর -২ ( নগরকান্দা -সালথা) আসনে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন।  অখণ্ড ভাঙ্গা রক্ষার দাবিতে গত ৫ সেপ্টেম্বর থেকে ভাঙ্গায় আন্দোলন শুরু করে ওই দুই ইউনিয়নের বাসিন্দারা। এ আন্দোলনে মহাসড়ক ও রেলপথ অবরোধ করার ঘটনা ঘটে। আন্দোলনের এক পর্যায়ে ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা, ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা নির্বাচন অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ভাঙ্গা থানায় পরপর চারটি মামলা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম