ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পটুয়াখালী কারাগারে আ. লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান অসুস্থ, হাসপাতালে মৃত্যু

সারাদেশ | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী প্রতিনিধি

(১১ মাস আগে) ১৭ নভেম্বর ২০২৫, সোমবার, ৯:৩১ অপরাহ্ন

banglahour

পটুয়াখালী কারাগারে আ. লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান অসুস্থ হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজে হাসপাতালে  মৃত্যু বরন করেছে। নিহতের নাম মো: জাফর হাওরাদার(৫৫)। তিনি সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়ের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক।

হাসপাতাল,পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সোমবার (১৭ নভেম্বর) দুপুরে পটুয়াখালী কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে  কারাগার থেকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র বলছে, হঠাৎ মৃত্যুর খবর ছাড়া তার অসুস্থতার বিষয়ে পরিবার কিছুই জানত না। নিহতের ভাগ্নি রুমা বলেন, ‘আমার মামা সুস্থ মানুষ ছিলেন। তিনি অসুস্থ হয়েছেন এটা আমরা জানতাম না। মৃত্যুর পর আমরা বিষয়টি জানতে পারছি।’

কারা সূত্র জানায়, ‘গ্রেফতার ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে গত ১১ নভেম্বর নিজ বাড়ি থেকে জাফর হাওলাদারকে আটক করে ডিবি পুলিশ। আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ১টা ৪০ মিনিটে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, ভর্তি হওয়ার পর তাকে ইসিজি করানো হলে তখনও তিনি জীবিত ছিলেন। তবে কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান বলেন, ‘কারাগারে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ মর্গে রাখা আছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে; তারা এলে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।’

এদিকে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম