ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়ন বিষয়ে সিম্পোজিয়াম অনুষ্ঠিত

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(১১ মাস আগে) ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০:১৯ অপরাহ্ন

banglahour

‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন’ শীর্ষক সিম্পোজিয়াম আজ বৃহস্পতিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) ও কুয়েটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিইপিআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে এখনই বড় ধরনের সংস্কার ও বিনিয়োগ না হলে ভবিষ্যতে সরবরাহ সংকট দেখা দিতে পারে। টেকসই বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের কোনো বিকল্প নেই। গবেষক সংখ্যা বৃদ্ধি এবং বিশেষজ্ঞদের সক্ষমতা কাজে লাগিয়ে এ খাতকে পুনর্গঠন করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জ্বালানি একটি দেশের অর্থনৈতিক ভিত্তি—তাই এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকারি পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিইপিআরসি’র সদস্য (অতিরিক্ত সচিব) ড. মো. রফিকুল ইসলাম, কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, মেকানিক্যাল অনুষদের প্রফেসর ড. মো. আশরাফুল ইসলাম এবং বিইপিআরসি’র পরিচালক হাসান মাহমুদ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম