পিরোজপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবসের এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চবি এক্স স্টুডেন্ট ফোরাম, পিরোজপুরের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদে কেককাটা ও স্মৃতিচারন অনুষ্ঠিত।
সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় মোঃ শাহ আলম শেখের সভাপতিত্বে স্মৃতিচারন মুলক বক্তব্য রাখেন- চাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক মইনুল আহসান মুন্না, (২০ তম ব্যাচ), পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মো রফিকুল ইসলাম, (২২তম ব্যাচ), আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, (২২তম ব্যাচ), সরকারী সোহরাওয়ার্দী কলেজের সদ্য পদোন্নতি পাওয়া সহকারি অধ্যাপক মো হাবিবুল্লাহ হাওলাদার (৩৯তম ব্যাচ)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড আহসানুল কবির বাদল (রাবি), ঢাবির এক্স শিক্ষার্থী আফজাল হুসেন লাভলু, রাবির এক্স শিক্ষার্থী শেখ মাসুদুর রহমান, নারী নেত্রী মিনারা বেগম, খালেদা আক্তার হেনা প্রমুখ।
অনুষ্ঠান শেষে কেককাটা হয় ও মিস্টি বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
