ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুই যুগ ধরে পতাকা বিক্রি করে সংসার চালাচ্চেন নৈশ্য প্রহরী আবদুল কাদির

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

(৯ মাস আগে) ২২ নভেম্বর ২০২৫, শনিবার, ৩:৩০ অপরাহ্ন

banglahour

বাঙ্গালীদের হাতে হাতে পতাকা পৌছে দিতে পথে ঘাটে দেখা মিলছে ভাম্যমান পতাকা বিক্রেতাদের। দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব পতাকা বিক্রেতাদের দেখা মিলছে  উপজেলা বিভিন্ন মার্কেটের সামনে, রোডে ও পাড়া মহল্লায়। জাতীয় পতাকা, হাতে, কাদে ও মাথায় লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ের উল্লাস করেন অনেকেই। আর এর যোগান দিতে দেখা যায় ভাম্যমান পতাকা বিক্রেতা কিশোরগঞ্জের কটিয়াদী উপজলা পৌর এলাকার সাব- রেজিষ্টি অফিসের নৈশ্য প্রহরী আবদুল কাদির।


জানা যায়,অফিস টাইম বাদে লাল সবুজের পতাকা বিক্রি করে সংসার চালান কটিয়াদী সাব- রেজিষ্টি অফিসের নৈশ্য প্রহরী আবদুল কাদির। তার ১ ছেলে ১ মেয়ে ও স্ত্রী।রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করেন এই পতাকা। প্রতিদিন ১৫শ থেকে ২হাজার টাকা বিক্রি করেন। এতে যে টাকা লাভ তা দিয়ে সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্চে।

আবদুল কাদির জানান,১৬ বছর ধরে পতাকা বিক্রি করে আসছি।প্রতিবছর বিজয় দিবসে দেড় থেকে দুই হাজার টাকার পতাকা বিক্রি করতাম। এখন ১০০০ টাকাও বিক্রি করতে পারি নাই। প্রতিদিন সকাল ৯টা পর্যন্ত পতাকা বিক্রি করি তার পর রেজিষ্ট্রি অফিসে দায়িত্ব  পালন করি আবার বিকাল ৫টায় বের হয়ে রাত ৯টায় পর্যন্ত বাজারের অলিগলি আশে পাশের পাড়া মহল্লায় পতাকার সাথে ইদুরে ও তেলাপোকা ঔষধ,ছোট শিশুদের খেলনা বিক্রি করে থাকি। অফিসে ডিউটি ও হকারী করে যা ইনকাম তা দিয়ে সংসার কোন রকম চলে।

তিনি আরো বলেনএখন বিভিন্ন প্রযুক্তি বের হওয়ায় পতাকা বিক্রি খুব কম ও রোজগার হয়না তেমনি আগের মত। তারপরেও দেশাত্মবোধ থেকেই পতাকা বিক্রি করি। দেশের প্রতি ভালোবাসার টানেই পতাকা বিক্রি করি। যখন নিজের দেশের পতাকা কারও হাতে তুলে দিই তখন অন্যরকম অনুভূতি হয়।’অনেক সময় না টাকা জোগাতে পারলে কম খাই।আমি প্রতিবন্ধি হয়ে সরকারি কোন পায়নি।ছোট খাট কোন সহযোগিতা পেতাম তবু আমার একটু উপকার হত।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের সঙ্গে পতাকার দামও অনেক বেড়েছে বলে জানিয়ে তিনি বলেন,বাজারে জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি, সবকিছুর দাম এখন চড়া। আগে বড় সাইজের পতাকা ৬৫ টাকায় কিনতাম, এখন সেটি বেড়ে হয়েছে ৯৫ টাকা। এ ছাড়াও মাঝারি সাইজেরটি ৪০ টাকা ছিল, এখন সেটি ৬৫ টাকায় কিনতে হচ্ছে। ছোট সাইজের পতাকাও এখন ১০ টাকা থেকে বেড়ে ৪০ টাকায় পাইকারি কিনতে হচ্ছে। আগের চেয়ে লাভও কমেছে।

কটিয়াদী পূর্বপাড়া আব্দুল হাইসহ বেশ কয়েকজন সচেতন ব্যক্তিরা জানান,আবদুল কাদিরকে প্রতিদিন সকাল ও বিকালে আমাদের এলাকায় পতাকাসহ বিভিন্ন ইদুর,তেলাপোকা, ছোট বাচ্চাদের খেলনা,খোছপাচরা ছোট খাট সমস্যা ঔষধ ভ্যানে করে বিক্রি করে থাকেন।যা আমাদের বাজারে না গিয়ে তার কাছ থেকে সহজে কিনতে পারি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম