ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিগত সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস,চাঁদাবাজি, মাদকে যুব সমাজ কে ধব্বংস করে দিয়েছে: শরীফুল আলম

রাজনীতি | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(৫ মাস আগে) ২৪ নভেম্বর ২০২৫, সোমবার, ৪:০৪ অপরাহ্ন

banglahour

 বিগত সরকার ১৭  বছরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস,চাঁদাবাজি মাদকে যুব সমাজ কে ধব্বংস করে দিয়েছে।  যুব সমাজের জন্য খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনের আয়োজন  করেনি বলে মন্তব্য করেছেন  কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম ।  ভৈরবে শিবপুরে  গুনিজন সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন বিগত তত্বাবধায়ক সরকারের  অন্যায় প্রস্তাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আপোষ করেননি। তাই তাকে কারাবন্দী করে নির্যাতন করেছে। তার ২ সন্তান তারেক রহমান, আরাফাত রহমান কে নির্যাতন করা হয়েছে । বিএনপি ক্ষমতায় গেলে  ৩১ দফা বাস্তবায়ন সহ এদেশের কৃষকদের জন্য কৃষি কার্ড,নিম্ন ও মধ্যবৃত্তদের জন্য ফ্যামেলী কার্ড করে দেওয়া হবে। খন্দকার ফাউন্ডেশনের আয়োজনে আজ সোমবার সকালে শিবপুর ইউনিয়নে শম্ভুপুরে গুণজন সংবর্ধনা অনুষ্ঠানে  ঢাকা  মহানগর উত্তরের ওলামা দলের যুগ্ন আহবায়ক   অধ্যাপক মাহাবুবুর রহমান খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মোঃ শাহিন, খন্দকার ফাউন্ডেশনের উপদেষ্টা নুরুল আমিন খন্দকার প্রমূখ।আলোচনা সভা শেষে গুণীজনদের চ মাঝে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯