ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচনে খেলতে চান? আসেন খেলা হবে, আমরা প্রস্তুত বিএনপিকে কাদের

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৮ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৬:৫৩ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৪ বছরে উন্নয়ন-অর্জনে বদলে গেছে কিশোরগঞ্জসহ সারা দেশ। এই বদলে দেওয়া বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হবে? বড় খারাপ অবস্থা বিএনপির। মিছিল করে, পথ হারিয়ে পদযাত্রা। পদযাত্রা এখন প্রস্থে বাড়ে, দৈর্ঘ্য কমে। বিএনপি আন্দোলনে হেরে গেছে। নির্বাচনে খেলতে চান? আসেন খেলা হবে। আমরা প্রস্তুত।

তিনি আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে আয়োজিত সুধী সমাবেশে একথা বলেন। 
ওবায়দুল কাদের বলেন, বিএনপির মতিগতি খারাপ। এখন তারা দেখছে নির্বাচনে শেখ হাসিনার সাথে জেতা সম্ভব নয়।এখন তারা শেখ হাসিনা সরকারকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে হটানোর মতলব করছে। তাদের হাতে আগুন সন্ত্রাস, ভাঙচুরের লাঠি। শপথ নিতে হবে, অগ্নিসন্ত্রাস করতে এলে যে হাতে আগুন দেবে সেই হাত পুড়িয়ে দেব।  

বিশিষ্ট শিক্ষাবীদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এম.এ আফজাল হোসেন ও সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম