নাগরিক প্ল্যাটফরম এর প্রাক নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে বিভাগীয় জেলা ময়মনসিংহে আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) বিকেলে ময়মনসিংহ নগরীর ব্র্যাক লানিং সেন্টারে আয়োজিত সভায় নাগরিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছিল নির্বাচন পরবর্তী সরকারের ও সুষ্টু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে আপনার প্রত্যাশা কি। এ দুটি বিষয়ে মতামত দিতে গিয়ে বেশির ভাগ নাগরিকই আগামী সরকারের কাছে সুশাসন এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালনের পক্ষে মতামত দেন।
নাগরিক প্লাটফর্মের আহŸায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সমন্বয়ে আরো উপস্থিত ছিলেন সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী এতে অংশ নেন।
স্বাগত বক্তব্যে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ৫ আগষ্টের পর দেশে একটা পরিবর্তনের সুযোগ এসেছে। এই পরিবর্তন আমরা হেলায় হারাতে চাইনা। নির্বাচনের প্রয়োজনীয়তার ব্যাপারে সকলেই আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু নির্বাচনের পর আমরা কি চাই, সে সব নিয়ে আমরা একটি নাগরিক ইশতেহার তৈরি করবো। ডিসেম্বরের শেষে জাতীয় নেতৃবৃন্দের কাছে এ নাগরিক ইশতেহার তুলে ধরা হবে। সেই উদ্যেশ্য থেকেই দেশের বিভিণœ প্রাপ্ত থেকে নাগরিকদের মতামত সংগ্রহ করা হচ্ছে। নির্বাচন হয়ে গেলেও নাগরিকদের দাবি বাস্তবায়ন নিয়ে সরকারের প্রতি আমরা চাপ সৃষ্টি করবো। এমন সভা এর আগে সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালে অনুষ্টিত হয়েছে বলে তিনি জানান।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহŸায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর বিএনপি’র যুগ্ম আহŸায়ক একেএম মাহবুবুল আলম, জামায়াত ইসলামীররে ড. শহীদুল্লাহ কায়সার, সিপিবি’র মোকছেদুর রহমান জুয়েল, জেলা সুজন সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল, এসএম মজিবুর রহমান, রেবেকা সুলতানা, শরীফুজ্জামান পরাগ, দেলোয়ার হোসেন, সালমা আক্তার, জয়িতা তনু।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
