ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরে শ্রমিকদল নেতাসহ দুজনের মরদেহ উদ্ধার

অপরাধ | ফরিদপুর প্রতিনিধি

(৯ মাস আগে) ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:১১ অপরাহ্ন

banglahour

ফরিদপুরে পৃথক স্থান থেকে শ্রমিক দল নেতাসহ দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যনেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় আবেদুর রহমান আন্নু নামে এক ব্যক্তির মহদেহ উদ্ধার করে নৌ পুলিশ।  

আবেদুর রহমান কুষ্টিয়া সদর উপজেলার জাতীয়তাবাদী শ্রমিক দলের সেক্রেটারী। গত ১৬ নভেম্বর কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে বাল্কহেড এর ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন তিনি।

ফরিদপুর নৌ পুলিশ এর উপ পরিদর্শক তপন কুমার জানান,  আবেদুর রহমান আন্নুর মরদেহ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হিয়েছে। নিহতের স্বজনরা তার পরিচয় সনাক্ত করেছে।

অপরদিকে মঙ্গলবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, অজ্ঞাত ওই ব্যক্তি শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পিবিআই এর মাধম্যে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পরিচয় সনাক্ত হলে পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম