ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

২২ মাস পর যমুনা সার কারখানায গ্যাসের সংযোগ দিয়েছে তিতাস

সারাদেশ | আলী আকবর, জামালপুর প্রতিনিধি

(৯ মাস আগে) ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:১২ অপরাহ্ন

banglahour

জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় দীর্ঘ ২২ মাস পর গ্যাসের সংযোগ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ।
২০২৪ সালের ১৫ জানুয়ারি এই কারখানায় গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ থাকে।

সোমবার রাতে যমুনা সার কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় ২২ মাস পর গ্যাসের সংযোগ দিয়েছে। গ্যাস না থাকায় এতদিন  ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। কারখানা সচল করে পুনরায় ইউরিয়া সার উৎপাদনে যেতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।
প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া সার উৎপাদন করা হয় যমুনা সারকারখানায়।
যমুনায় উৎপাদিত  সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ,  টাঙ্গাইলসহ কারখানার কমান্ড এরিয়ার ১৯ জেলায়  সরবরাহ করা হয়ে থাকে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম