ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে মাদক মামলায় একই পরিবারের ৩ জনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে দন্ড

সারাদেশ | মো.মিজানুর রহমান. পিরোজপুর প্রতিনিধি

(১১ মাস আগে) ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৯:১২ অপরাহ্ন

banglahour

 পিরোজপুরে একটি মাদক মামলায় একই পরিবারের তিনজনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের মো.খলিলুর রহমানের স্ত্রী শারমীন আক্তার (৪৫) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং তার ছেলে মো. মেহেদী হাসান মুন্নাকে (১৯) কে  এক বছর ৯ মাস কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, এবং মেয়ে ইকতার জাহান তিশাকে (২২) কে এক বছর ৬ মাস কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। মামলায় অপর ছেলে সাইফুল ইসলাম পায়েলকে (২৬) খালাস দেন আদালত।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর জেলা পরিদর্শক মো. বদরুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে কাউখালীর শিয়ালকাঠী গ্রামে ওই পরিবারের বাড়িতে অভিযান চালান। অভিযানে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা এবং নগদ ২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বদরুল হাসান বাদী হয়ে চারজনকে আসামি করে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য–প্রমাণ শেষে আদালত আজ এ ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন, আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম