ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ত্রিশালে বন্ধুকে কুপিয়ে হত্যা, হত্যার আধাঘণ্টা পর থানায় আত্মসমর্পণ

অপরাধ | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(৯ মাস আগে) ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৩:১৫ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় কুড়াল দিয়ে কুপিয়ে বন্ধু মুনতাসির ফাহিম (২২)কে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে অনার্সপড়ুয়া শিক্ষার্থী অনিক মণ্ডল (২২)। বৃহস্পতিবার রাতে উপজেলার নজরুল একাডেমি মাঠে এ লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের সাবেক ইউপি সদস্য বাদলের ছেলে। তিনি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন এবং কিছুদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। অভিযুক্ত অনিক মণ্ডল টাঙ্গাইলের একটি কলেজে অনার্সে পড়েন এবং ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোস্তফা রুবেল জানান, হত্যাকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পর অনিক কুড়ালসহ থানায় এসে আত্মসমর্পণ করে। জিজ্ঞাসাবাদে অনিক বলেন, ফাহিম তার “অনেক ক্ষতি করেছে”—এ অভিযোগ থেকে পূর্বশত্রুতার জেরে তিনি ফাহিমকে হত্যা করেছেন।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানান ওসি (তদন্ত) মোস্তফা রুবেল। এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে শোকের পাশাপাশি হতবাক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম