ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে শেষ হল সাংবাদিকদের ৩দিনব্যাপী “ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ"

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি

(৯ মাস আগে) ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১০:২৪ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটি জেলার স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে ৩ দিনব্যাপী “ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে প্রেস ইনস্টিটিউ বাংলাদেশ (পিআইবি)।
এতে রাঙ্গামাটির জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহন করে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ডিজিটাল সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), মোবাইল জার্নালিজম, এআই এর ব্যবহার, সামাজিক মাধ্যম ব্যবহারে নৈতিকতা ও নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করা।
সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এর সভাপতিত্বে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূইয়া, পিআইবির সিনিয়র প্রশিক্ষক (অস্থায়ী) গোলাম মোর্শেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সেক্রেটারী মোহাম্মদ ইলিয়াস, সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে সহ রাঙ্গামাটিতে কর্মরত প্রশিক্ষণে অংশগ্রহনকারীরা সাংবাদিকরা বক্তব্য রাখেন ছিলেন।
বক্তারা বলেন, ডিজিটাল যুগে সাংবাদিকতাকে আরও গতিশীল ও দায়িত্বশীল করতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। রাঙ্গামাটির সাংবাদিকরা এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত যোগ্যতা আরও সমৃদ্ধ করবেন বলে আশা করি। তারা আরও বলেন, ডিজিটাল টুল ব্যবহারের দক্ষতা বাড়লে সংবাদ পরিবেশন হবে আরও নির্ভুল, সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।
প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, ডিজিটাল নিরাপত্তা, কনটেন্ট তৈরি ও মোবাইল রিপোর্টিংয়ের বাস্তব অনুশীলন তাদের কাজে নতুন মাত্রা যোগ করবে।
আলোচনা সভা শেষে রাঙ্গামাটির জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া দেন অতিথিরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম