ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা শেষ হলো

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৯ মাস আগে) ২৯ নভেম্বর ২০২৫, শনিবার, ১০:৫২ অপরাহ্ন

banglahour

"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি‌।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো ২৬ নভেম্বর সকাল ১০টায় শুরু হয়ে ২৯ নভেম্বর দুপুরের পর শেষ হয়। এ উপলক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।
দিনটি শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রা শেষে শুরু হয় মূল আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-পরিচালক 
ডা.আ হা ম শামিমুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিলীমা আক্তার হ্যাপি স্বাগত বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। মেলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কৃষি ইউনিট এবং প্রাণিসম্পদ ইউনিট অংশগ্রহণ করে।
ওয়েভ ফাউন্ডেশনের স্টল পরিদর্শনকালে প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃষি ইউনিট) ডা. আবু সুফিয়ান খান অতিথিদের মাঝে প্রাণিসম্পদ খাতের আধুনিক কার্যক্রম ও প্রযুক্তিগত বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন।
অতিথিরা প্রদর্শিত আধুনিক প্রযুক্তিগত কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই কাজকে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম