ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বান্দরবানে বিহারে বিশেষ প্রার্থনা ও হাজার প্রদীপ প্রজ্জ্বলন

রাজনীতি | বান্দরবান প্রতিনিধি

(৭ মাস আগে) ২৯ নভেম্বর ২০২৫, শনিবার, ১০:৫৬ অপরাহ্ন

banglahour

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী,মা-মাটি ও গণমানুষের নেত্রী,গণতন্ত্রের মা,আপোষহীন মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বান্দরবানের উজানি পাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারে  বিশেষ প্রার্থনা ও হাজারো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।

শনিবার  (২৯ নভেম্বর) সন্ধায় জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী এর আয়োজনে বান্দরবান উজানি  পাড়া রাজগুরু বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাকর্মীরা সমবেত হয়ে হাজারো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনে প্রার্থনায় মিলিত হয়।

এসময় প্রার্থনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সমবেত প্রার্থনায় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ.সুবর্ণ লাংকারা মহাথের।

এসময় প্রার্থনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী, সহধর্মিনী মমচিং,জেলা আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মংশৈহ্লা চৌধুরী, সাবেক জেলা পরিষদের সদস্য চিংসা প্রু কেচি মারমা,সাবেক জেলা মহিলা দলের সভানেত্রী পাইলুং চিং মারমা, থানচি উপজেলা বিএনপি নেতা সাবেক সিনিয়র সহ-সভাপতি ক্যাশা উ মারমা,রেমাক্রী ইউনিয়নের সাবেক সভাপতি,মং এ নু মারমা সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রার্থনা শেষে ৩০০ নং আসন বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অনেক বেশি জরুরি। তিনি দেশবাসীর ঐক্যের প্রতীক। তার মতো অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতি দেশবাসী সকল সময়েই আস্থাশীল। তিনি এ সময়ে দেশের সকল সংকটে-সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপোসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন,দেশ বাসীর কাছের বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯