চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের দ্বিতীয়তলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফল এদিন রাত ৯ টার পর ঘোষনা করেন নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহবায়ক এ্যাডভোকেট শহিদুল হক। এসময় পরিচালনা কমিটির অপর দুই সদস্য হানিফ উদ্দিন ও ছরোয়ারা হোসেন উপস্থিত ছিলেন।
নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১০টি পদে জয়লাভ করেছে ও ফোরামের বিদ্রোহী সাধারণ সম্পাদক এবং জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিলের ৩ জন প্রার্থী ও সহসভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির ও এফবিসিসিআইয়ের সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ নবনির্বাচিত কমিটির সভাপতিসহ নির্বাচিত সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে মারুফ সারোয়ার বাবু (১১২) ভোট, সহ-সভাপতি পদে আকসিজুল ইসলাম রতন (১১০) ভোট ও মোর্তজান হোসেন (৯৮) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে খন্দকার অহিদুল আলম মানি খন্দকার (৭৫) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আফরুজা আকতার (১৫৭) ভোট ও হারুনর রশিদ বাবলু (১২২) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে রুবিনা পারভীন রুমা (১১৫) ভোটে বিজয়ী হয়েছেন।
সদস্য পদে মুহাম্মদ ইকরামুল হক (১৪৩) ভোট, ফরজ আলী, (১৪২) ভোট, আশিকুর রহমান রাজ (১৩৫) ভোট, তানভীর আহম্মদ শাওন (১৩৫) ভোট, শরিফুল ইসলাম (১২৪) ভোট ও রাগিব আহসান (১০৭) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে, কোষাধ্যক্ষ পদে এস.এন.এ হাশেমী ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আতিয়ার রহমান (২) বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মোসলেম উদ্দীন (৪০) ভোট, সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম (২০) ভোট ও আকরাম হোসেন (১৪) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহসভাপতি পদে আব্দুল্লা আল মামুন (৮৭) ও সিরাজুল ইসলাম (৬৯) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আহসান আলী (৭১) ভোট, আসাদুজ্জামান আসাদ (৩৮) ভোট ও আনছার আলী (২) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মসিউর রহমান পারভেজ (৯২) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। গ্রহন্থাগার সম্পাদক পদে আমজাদ আলী শাহ (৭১) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সদস্য পদে হাসিবুল ইসলাম ইব্রাহিম (১০৭). সৈয়দ ফারুক উদ্দিন আহমেদ (১০৬), বেলাল হোসাইন বাদল (৯৭) ও আক্তারুজ্জামান (৮৫) ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নির্বাচনে মোট ২০৪ জন ভোটারের মধ্যে ১৯৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ১১ টি ভোট বাতিল হয়েছে ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
